বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এবার টি-টোয়েন্টি পরীক্ষা

৮ মার্চ ২০২৩ ০৯:৫১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

এখন পর্যন্ত বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে মোটে একটি। সেটাও আবার গেল বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে এবার ঘরের মাটিতে প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। যার প্রথমটিতে বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে স্বাগতিক দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুপুর তিনটায় ম্যাচটি শুরু হবে।

এর আগে বুধবার (৮ মার্চ) সাগরিকায় যথারীতি অনুশীলনে ঘাম ঝরিয়েছে দুই দলই। এদিন সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠের সেন্ট্রাল উইকেটে বড় শট খেলতে দেখা গেছে টাইগারদের। বোলিং কিংবা ব্যাটিং সবখানেই ছিল সাকিবের সরব উপস্থিতি। ম্যাচের আগের দিন সাকিব যেন বনে গেলেন দলের পরামর্শক।

এদিন দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ভাবনার কথা। রনি তালুকদার, তানভীর ইসলাম বা তৌহিদ হৃদয়দের নিয়ে করেছেন মন্তব্য। হাথুরু বলছিলেন, ‘তারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। জাতীয় দলে ভালো করার সুযোগ এখনই। এটার মানে এই নয় যে তারা একটিই সুযোগ পাবে। আমি মনে করি তারা নিজেদের প্রমাণ করার অনেক সুযোগ পাবে। তাদের প্রতি আজকে আমার বার্তা হচ্ছে, যেমনটা খেলে এসেছো, এমনই খেলো।’

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এদিকে সাগরিকার উইকেটে খুব বেশি রান হবে না দাবি করে হাথুরু বলেন, ‘আমরা সবাই রান চাই। তাই না? এটাই বিনোদন। রানের জন্যই মানুষ খেলা দেখতে আসে। বোলাররা ভালো করলে অন্য হিসেব। তবে মানুষ রান দেখতেই আসে। ২০তম ওভারে ম্যাচ শেষ হতে দেখতে চায়। এমনকি টিভি ভিউয়ার, স্পন্সররাও এটাই চায়। আমরাও সেটাই চাই। আমার মনে হয় তৃতীয় ওয়ানডের পিচের মতোই উইকেট থাকবে। এত দ্রুত বদলে ফেলা যায় না।’

ইংল্যান্ডের হয়ে সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস জানিয়েছেন সিরিজে প্রতিদ্বন্দ্বিতার কথা। ইংলিশ অলরাউন্ডার ওকস বলছিলেন, ‘টি-টোয়েন্টি সিরিজ নিয়ে সত্যিই উত্তেজিত। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আবারো একটি উদাহরণ তৈরি করতে এটি আমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। সেই (অস্ট্রেলিয়া) বিশ্বকাপ জয়ের পর থেকে আমরা আর কোনো সিরিজ খেলিনি। তাই আবারও, এই কন্ডিশনে আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বাংলাদেশ দলের বিপক্ষে খেলাটা রোমাঞ্চকর।’

ওকস যোগ করেন, ‘হ্যাঁ অবশ্যই, এটি একটি কঠিন সিরিজ হবে। আমি মনে করি যখনই আমরা এখানে আসি আমরা জানি, এটা একটা চ্যালেঞ্জ। অনেক বেশি স্পিন, কম, ধীর গতির উইকেটের বিরুদ্ধে খেলা। আপনি যেমন বলেছেন, বাংলাদেশ এখানে কিছু ভালো দলকে হারিয়েছে, তাই এটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে, কিন্তু আমরা চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।’

বাংলাদেশের বিপক্ষে তাদের কন্ডিশনে খেলাটা কঠিন দাবি করে ওকস বলছিলেন, ‘আমি মনে করি আপনি যখনই বাংলাদেশের বিপক্ষে খেলবেন, বিশেষ করে ঘরের কন্ডিশনে, এটা একটা কঠিন পরীক্ষা। আপনি জানেন, আমরা ওয়ানডেতে যেমন দেখেছি, মানে শেষবার এখানে আসার পর থেকে এখানে হারিনি। তাদের (বাংলাদেশ)  বিপক্ষে সিরিজটা সবসময়ই কঠিন। এটা আমাদের জন্য একটি পরীক্ষা হবে, যখনই ইংল্যান্ড দল বা আমরা এখানে আসি, এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সুতরাং, আমরা একটি কঠিন, কঠিন, কঠিন সিরিজ আশা করি।’

গুঞ্জন রয়েছে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক ঘটতে যাচ্ছে তৌহিদ হৃদয়ের। একইসঙ্গে একাদশে দেখা যেতে পারে রনি তালুকদারকে। এছাড়া দলে প্রথমবার ডাক পাওয়া স্পিনার তানভীর ইসলামের একাদশে সুযোগ থাকছে কমই। সেক্ষেত্রে যেমন হতে পারে একাদশ।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সম্ভাব্য একাদশ-

সাকিব আল হাসান (অধিনায়ক) লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ