শীতে স্বাস্থ্য সুরক্ষায় যা করবেন

১৬ নভেম্বর ২০২২ ০১:০৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

শীত আসছে তার আগমনী বার্তা নিয়ে। দেশের কিছু কিছু এলাকায় জেঁকে বসতে শুরু করেছে শীত।  শীত আসার সাথে সাথে বেড়ে যায় ঠাণ্ডা, সর্দি জ্বর। ঠাণ্ডাজনিত সর্দি-কাশিতে জ্বর জ্বর ভাব বা জ্বর থাকে, শরীর ম্যাজ ম্যাজ করে, নাক দিয়ে পানি ঝরে, নাক বন্ধ থাকে, মাংসপেশিতে ব্যথা থাকে, গলায় থাকে খুশখুশ ভাব বা ব্যথা এবং থাকে হাঁচি ও শুকনা কাশি। সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণে এটি হয়ে থাকে। ৫-১০ দিন পর আপনা-আপনি ভালো হয়ে যায়। তবে শুকনো কাশি অনেকদিন পর্যন্ত থাকতে পারে।

সর্দি-কাশি প্রতিরোধে হাঁচি-কাশি এলে টিস্যু বা রুমাল দিয়ে মুখ ঢেকে নিন। ব্যবহৃত টিস্যু যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন। হাঁচি-কাশির পর সাবান-পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলুন। হাত না ধুয়ে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না। শুধু বারবার সাবন দিয়ে হাত ধুলে কিন্তু এ রোগ প্রতিরোধ করা সম্ভব সহজেই। বাইরে থেকে এসে হাত-মুখ ভালো করে পরিষ্কার করুন। আক্রান্ত ব্যক্তি থেকে যথাসম্ভব দূরে থাকুন। কারোও সাথে কথা বলার সময় কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রাখুন।

যদি সর্দি-কাশি হয়েই যায় তাহলে কুসুম গরম পানির সাথে লেবু, মধু মিশিয়ে পান করুন। তুলসী পাতার রস ও কালিজিরা রোগের উপসর্গ কমাতে পারে। শুকনো কাশি বেশি দিন থাকলে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন।

আরও পড়ুন

আপনার কি ইমিটেশনের গয়নায় অ্যালার্জি আছে

আপনার কি ইমিটেশনের গয়নায় অ্যালার্জি আছে

বাতাসে আর্দ্রতা কম ফলে আবহাওয়া হয়ে উঠেছে শুষ্ক ও রুক্ষ। এই শুষ্ক আবহাওয়ার প্রভাব পড়ে আমাদের ত্বকের উপর। ত্বকের আর্দ্রতা শুষে নেয় শীতের বাতাস। ত্বক শুষ্ক হয়ে খস খসে ভাব হয় এবং চামড়া মরে ফেটে যায়। মাথায় খুশকির উপদ্রব বাড়ে। ত্বককে শুষ্কতার হাত থেকে রেহাই পাবার জন্য শীতের শুরু থেকেই ত্বকের যত্নে সচেতন হতে হবে। ত্বক সুরক্ষার জন্য প্রয়োজন বাড়তি যত্ন।

শীতে ত্বকের শুষ্কতা দূর করার জন্য দরকার ভালো ময়শ্চারাইজার বা কোল্ড ক্রিম, গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি। শীতকালের জন্য ভালো ময়শ্চারাইজার যা ত্বককে শুষ্কতর হাত থেকে রক্ষা করে কোমল ও মসৃণ রাখে। ত্বকে তেলের প্রলেপ দিলেও ভালো হয় তবে অলিভ অয়েল সবচেয়ে ভালো।  গোসলের পর গায়ে মাখতে হবে, গোসলের আগে নয়। গোসল সারার পর তোয়ালে দিয়ে গায়ের পানিটুকু মুছে নিতে হবে এরপর গ্লিসারিনের সাথে পানি মিশিয়ে শরীরে মেখে নিতে হবে।

গোসলের সময় কিছু পানি ত্বক শুষে নেয়, এই পানিটুকু দীর্ঘ সময় ত্বকে আটকে রাখতে পারলে ত্বকের সজীবতা রক্ষা পায়। আটকে রাখার কাজটি করে এই ময়শ্চারাইজার। গোসলের পর দেরীতে ময়শ্চারাইজার লাগালে ত্বকের শুষে নেয়া পানিটুকু বাতাসে উড়ে যাবে, ত্বক আবার শুষে হয়ে পড়বে। শিশুদের ক্ষেত্রেও গোসলের পরই বেবী অয়েল, গ্লিসারিন বা ভেসলিন দিয়ে ম্যাসেজ করা ত্বকের জন্য উপকারী এবং আরামদায়কও বটে।

শীতকালে ত্বকে সাবান কম ব্যবহার করা উচিত কারণ শীতকালে এমনিতেই ত্বক শুষ্ক থাকে, সাবান ব্যবহারের ফলে ত্বকের তৈলাক্ত ভাব কমে গিয়ে আরো শুষ্ক হয়ে পড়ে। যদি সাবান ব্যবহার করতেই হয় তবে গ্লিসারিনযুক্ত বা অধিক চর্বিযুক্ত সাবান ব্যবহার করাই উত্তম।

শীতের শুরু থেকেই রাত্রে ঘুমানোর পূর্বে ত্বকে নিয়মিত অলিভ ওয়েল ম্যাসেজ করে নিলে ত্বক থাকবে মসৃণ ও নমনীয়।

শীতকালে ঠোঁটও দ্রুত শুষ্ক হয়ে পড়ে। ঠোঁট ফেটে যাওয়ায় হাসতে বা খাবার খেতেও কষ্ট হয়। এ অবস্থায় বারবার জিভ দিয়ে ঠোঁট ভিজানো বা ঠোঁটের চামড়া উঠানো উচিত নয় এতে ঠোঁট আরো বেশি শুষ্ক হবে।

যাদের ঠোঁট ফেটে যায় বা ঠোঁটের শুষ্কতা রোধে খাবার পরই ঠোঁটে লিপজেল, ভেসলিন বা গ্লিসারিন লাগাতে হবে। শীতকালে যাদের পায়ের গোড়ালী ফাটে তাদের পায়ের জন্য অবশ্যই আলাদা যত্ন নিতে হবে। সপ্তাহ দু’একদিন একটি গামলায় হালকা গরম পানি নিয়ে তাতে একটু শ্যাম্পু মিশিয়ে পা দু’টো ভিজিয়ে রাখতে হবে আধ ঘণ্টার মতো। তারপর ঘষে পরিষ্কার করে ধুয়ে শুকানোর সাথে সাথে ভেসলিন বা গ্লিসারিন লাগিয়ে রাখতে হবে।

রাত্রে ঘুমানোর আগে পা ধুয়ে মুছে গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে তারপর জেলি লাগিয়ে মোজা পরে নিতে হবে। এতে পায়ের চামড়া নরম ও কোমল থাকবে। তবে খালি পায়ে হাঁটা যাবে না। পায়ের গোড়ালী বেশি ফেটে গেলে এবং হাটাহাটিতে কষ্টকর হলে চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

বাইরে বেরোলে গরম কাপড় পরিধান করুন। মাথা ও কান ভালো করে মাফলারে ঢেকে নিন। শীতকালের শাকসবজি বেশি করে খান। মাঝে মাঝে কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করুন। কুসুম গরম পানি, চা-কফি পান করতে পারেন। ঠাণ্ডা খাবার ও পানীয় বাদ দিন। ঘরে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা করুন।

ঘরের মধ্যে বসে না থেকে ব্যায়াম, হাঁটা-চলা করুন। ধুলাবালি এড়িয়ে চলুন, প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন। হাঁপানি ও দীর্ঘদিনের শ্বাসকষ্টে আক্রান্তরা শীতের শুরুতে চিকিৎসকের পরামর্শমতো ইনহেলার বা অন্যান্য ওষুধ সেবন করুন।

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ