ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও উপ-হাইকমিশনার প্রভন বাধের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠক বিএনপি মহাসচিব ছাড়াও দলটির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়কসহ কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেলে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ভারতীয় হাইকমিশনের ২ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

















